ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ৫৪ লাখ ৬১ হাজার ৭২০টি শেয়ার ১৭ কোটি ১৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ৫ কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ কোটি ১০ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং উত্তরা ব্যাংক লিমিটেড ১ কোটি ৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ব্র্যাক ব্যাংক, সোনালী পেপার, সি পার্ল বিচ রিসোর্ট, দুলামিয়া কটন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments