ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানির মোট ৪৮ লাখ ৮৭ হাজার ২৮৭টি শেয়ার ১৯ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ৩ কোটি ৭৮ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ফাইন ফুডস লিমিটেড ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড ১ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- একমি ল্যাবরটরিজ, একমি পেস্টিসাইড, এডিএম টেলিকম, সি অ্যান্ড এ টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা এবং আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments