ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানির মোট ৩৮ লাখ ৩৫ হাজার ৫২০টি শেয়ার ২০ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ৪ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং ফাইন ফুডস লিমিটেড ২ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বেক্সিমকো, সী পার্ল বিচ রিসোর্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ, উত্তরা ব্যাংক, একমি পেস্টিসাইড, সি এন্ড এ টেক্সটাইল এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments