ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭২ লাখ ৭৬ হাজার ৯১৮ টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লকে সবচেয়ে বেশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যারিকো লিমিটেডের ৪ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ও তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৫৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments