
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৩ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির মোট ৯৩ লাখ ৯৮ হাজার ৮৬৮টি শেয়ার ২৪ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ওলাভেলো আইসক্রিমের ৪ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা এবং বীচ হ্যাচারি লিমিটেডের ৩ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments