
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানির মোট ৫৩ লাখ ৬৬ হাজার ৭১৪টি শেয়ার ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৬৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং বাংবেক্সিমকোর ৩ কোটি ৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- বীচ হ্যাচারি, বিডি থাই, আল-হাজ্ব টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments