
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানির মোট ৩৭ লাখ ৬৪ হাজার ৫৩৬টি শেয়ার ২৮ কোটি ২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।স্কয়ার ফার্মা
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- একমি পেস্টিসাইড, স্কয়ার ফার্মা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, দেশবন্ধু পলিমার, গ্রামীণফোন এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments