
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেস কার্যদিবস বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানির মোট ৫০ লাখ ৫৪ হাজার ১২টি শেয়ার ২৮ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে জেমিনি সি ফুড লিমিটেড। যার পরিমান ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা। এদিন সি পার্ল বিচ রিসোর্ট ২ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং বারাকা পাওয়ার ২ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সালভো কেমিক্যালের ২ কোটি ৯ লাখ ২০ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩ লাখ ২৫ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৫১ লাখ ৬ হাজার, আরডি ফুডের ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ৯০ হাজার, ম্যারিকোর ৭৯ লাখ ৩৪ হাজার এবং প্রমিয়ার ব্যাংক লিমিটেড ৬১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments