
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানির মোট ৬৩ লাখ ৮৮ হাজার ৪৮৬টি শেয়ার ২৯ কোটি ৫৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে স্কয়ার ফার্মা লিমিটেড। কোম্পানিটি ৪ কোটি ৮০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ কোটি ৭৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩ কোটি ৭৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।স্কয়ার ফার্মা
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- একমি ল্যাবরটরিজের ২ কোটি ৩৭ লাখ ২৪ হাজার, একমি পেস্টিসাইডসের ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯৬ লাখ ৯৯ হাজার, নাহি এ্যালুমিনিয়ামের ৮৮ লাখ ৯২ হাজার, ব্র্যাক ব্যাংকের ৮৮ লাখ ৭২ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৭১ লাখ ৩৬ হাজার এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments