ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৬৭টি কোম্পানির মোট ৩০ কোটি ৯৫ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে মেট্রো স্পিনিং। কোম্পানিটি ব্লকে ৩ কোটি ২১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন লুব-রেফ বাংলাদেশ ২ কোটি ৮৭ লাখ ২৬ হাজার টাকার লেনদেন করে দ্বিতীয় এবং বাংলাদেশ সাবেমরিন ২ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দিনটিতে ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- কেডিএস এক্সেসরিজ, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং সোনালী আঁশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments