
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির মোট ৪৮ লাখ ৮৭ হাজার ৭৩টি শেয়ার ৩৪ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং স্কয়ার ফার্মার ২ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৬ লাখ ৭৭ হাজার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৭ লাখ ২৫ হাজার, সোনালী পেপারের ৭৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭৩ লাখ ৮৬ হাজার, সোনালী আঁশের ৭৩ লাখ ৩৩ হাজার, ইস্ট্রার্ন ইন্স্যুরেন্সের ৭৩ লাখ ১০ হাজার এবং গ্রামীণফোন লিমিটেডের ৬৯ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments