
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫০ টি কোম্পানির মোট ৫২ লাখ ৮২ হাজার ২৮৩টি শেয়ার ৩৬ কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন গ্রামীণফোনের ৩ কোটি ৬০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং বীচ হ্যাচারির ৩ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার, আনলিমায়ার্ন ডাইংয়ের ৩ কোটি ৩ লাখ, রেনেটা লিমিটেডের ১ কোটি ৯০ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার, বেস্ট হোল্ডিংসের ১ কোটি ৪০ লাখ ৩২ হাজার, ডিবিএইচ ফাইন্যান্সের ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments