
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার, ৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানির মোট ৮১ লাখ ৮৩ হাজার ৮৮৮টি শেয়ার ৩৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বাংলাদেশ ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ২ কোটি ৩৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- বেক্সিমকোর ১ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭ লাখ, একমি ল্যাবরটরিজের ৯২ লাখ ৩৭ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭৪ লাখ ৭২ হাজার, নাভানা ফার্মার ৭২ লাখ ৩১ হাজার এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ৬১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments