
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ জানুয়ারি, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট ৫০ লাখ ৫৫ হাজার ২৫০টি শেয়ার ৩৮ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটি ৯ কোটি ৪১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় বেক্সিমকো ৫ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং মেট্রো স্পিনিং লিমিটেড ৪ কোটি ০৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বিকন ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, বেঙ্গল উইন্ডসর, ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সি পার্ল বিচ রিসোর্ট এবং স্টার্ন হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments