ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬১টি কোম্পানির মোট ১ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৭২৫টি শেয়ার ৩৯ কোটি ৪৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ১১ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং এইচআর টেক্সটাইল লিমিটেড ১ কোটি ৯২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ইস্টার্ন হাউজিং, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, বেক্সিমকো, সিটি ব্যাংক এবং বাংলাদেশ স্টিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments