ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭০টি কোম্পানির মোট ৯২ লাখ ৬৩ হাজার ৯৮টি শেয়ার ৩৯ কোটি ৪৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ৬ কোটি ৬২ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় এ্যাপেক্স ফুটওয়্যার ৩ কোটি ৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড ৩ কোটি ৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, পাওয়ার গ্রীড, বেক্সিমকো, এমারেল্ড অয়েল, সি পার্ল বিচ রিসোর্ট এবং রেনেটা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments