
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৩টি কোম্পানির মোট ১ কোটি ২ লাখ ১৮ হাজার ৬৪৪টি শেয়ার ৫৩ কোটি ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৫ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- দেশবন্ধু পলিমারের ৩ কোটি ৮৯ লাখ ৮০ হাজার, ই-জেনারেশনের ২ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার, পাওয়ার গ্রীডের ২ কোটি ৯ লাখ ৬ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৬৫ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ২৭ লাখ ২ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২৩ লাখ ৯৬ হাজার এবং সোনালী পেপারের ১ কোটি ১৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments