
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮ টি কোম্পানির মোট ১ কোটি ১৫ লাখ ২২ হাজার ৩৮২টি শেয়ার ৬১ কোটি ৮২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ইস্টার্ন ব্যাংকের ১০ কোটি ০৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- ফাইন ফুডসের ২ কোটি ৭২ লাখ ৪২ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৭০ লাখ, ফরচুন সুজের ২ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৬২ লাখ ৪৩ হাজার, এস. এস. স্টিলের ১ কোটি ৯৮ লাখ ১৪ হাজার, কর্ণফূলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৫ লাখ ২৭ হাজার এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments