
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ জানুয়ারি, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানির মোট ৯৩ লাখ ৮৪ হাজার ৮৬৯টি শেয়ার ৬১ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সোনালী পেপার । কোম্পানিটি ৯ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইসলামি ব্যাংক লিমিটেড ৯ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং বাংলাদেশ গ্রামীনফোন লিমিটেড ৪ কোটি ০৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সি পার্ল বিচ রিসোর্ট, ফরচুন সুজ, বিডিকম অনলাইন, সালভো ক্যামিকেল, বিকন ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং ব্রিটিশ আমেরিকান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments