ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানির মোট ২ কোটি ৪৮ হাজার ৫৭২টি শেয়ার ৬৪ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ট্রাস্ট ব্যাংক ১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ফরচুন সুজ লিমিটেড ৮ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ন্যাশনাল ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, সোনালী পেপার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments