ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয কার্যদিবস মঙ্গলবার, ০৯ মে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭১টি কোম্পানির মোট ৯৯ লাখ ০৩ হাজার ২০৩টি শেয়ার ৬৫ কোটি ১৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে নর্দান জেনারেল ইন্সুরেন্স। যার পরিমান ২১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। এদিন সোনালী পেপার ১০ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং সী পার্ল বীচ রিসোর্ট ৩ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বিকন ফার্মা, সানলাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, গ্রামীণফোন, আমরা নেটওয়ার্কস এবং বিডি থাই ফুড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments