ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৭ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানির মোট ৯০ লাখ ৯৭ হাজার ৭৭৫টি শেয়ার ৬৮ কোটি ১১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটি ১৩ কোটি ১৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১২ কোটি ৫৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ১১ কোটি ৫১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ইউনিয়ন ইন্সুরেন্সে, ইসলামী ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিস, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং এআরবিসি ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments