
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানির মোট ১ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৯৬৫টি শেয়ার ৭০ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে উত্তরা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৭৪ লাখ ৭৫ হাজা টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৬ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে চতুর্থ স্থানে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments