ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় র্কার্যদিবস মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৪টি কোম্পানির মোট ১ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৮০৮টি শেয়ার ৯৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বেক্সিমকো গ্রীন সুকুক। কোম্পানিটি ৪৯ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ৮ কোটি ৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড ৮ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সোনালী পেপার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, এশিয়া প্যাসিফিক, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments