শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ ভোটার দিবসেই হালনাগাদ চূড়ান্ত
spot_img
spot_img

আজ ভোটার দিবসেই হালনাগাদ চূড়ান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বুধবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে এ দিবসটি। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ভোটার দিবসটি পালনের মধ্য দিয়ে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশনের হাতে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি পালিত হতে যাচ্ছে। ভোটার দিবসে তিন কর্মকর্তাকে জাতীয় নির্বাচনি পদক প্রদান করা হবে বলে জানা যায়।

এদিকে ভোটার দিবস পালনের পাশাপাশি বুধবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে যাচ্ছে। হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১কোটি ৩২লাখ ৫৮হাজার ৩৫১জন। এর মধ্যে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৫লাখ ৭১হাজার ১০০জন ভোটার। ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১কোটি ১৭লাখ ২০হাজার ৬৬৯জন। আর চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫লাখ ৭১হাজার ১০০জন। সেই হিসাবে বর্তমানে ইসির সার্ভারে ১১কোটি ৩২লাখ ৯১হাজার ৭৬৯জন নাগরিকের তথ্য রয়েছে। তবে এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেননি ৩৩হাজার ৪১৮জন। অর্থাৎ দেশের মোট ভোটার সংখ্যা ১১কোটি ৩২লাখ ৫৮হাজার ৩৫১জন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারীর সংখ্যা ৫কোটি ৫৫লাখ ৯৮হাজার ২৯৬জন। আর পুরুষ ৫কোটি ৭৬লাখ ৯৩হাজার ৪৭৬জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) রয়েছেন ৪৫৪জন। সবচেয়ে বেশি তথ্য রয়েছে ঢাকা অঞ্চলের। এ অঞ্চলের মোট ১কোটি ৬৮লাখ ৯১হাজার ৫৫৭জনের তথ্য রয়েছে ইসির কাছে। সবচেয়ে কম রয়েছে ফরিদপুর অঞ্চলে, ৫৩লাখ ৯১হাজার ২০৯জনের।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতি বছর ২ মার্চ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য তালিকা প্রকাশ হলেও এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়নি। সদ্য বিদায়ি কে. এম. নুরুল হুদা কমিশনের সময়ে ২০১৯ সালের পরে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ হয়নি। যেসব আগ্রহী নাগরিক নিজের উদ্যোগে অনলাইনে কিংবা ইসির মাঠ প্রশাসন কার্যালয়ে গিয়ে ভোটার নিবন্ধন করেছে সেগুলোই এই হালনাগাদে স্থান পাচ্ছে। জানা গেছে, ভোটার দিবস উপলক্ষে বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র‌্যালি বের করা হবে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments