ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ৫০ লাখ ০৩ হাজার টাকার। এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ২৩ কোটি ৬১ লাখ ০৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, বিডিকম অনলাইন, সি পার্ল বিচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন টেকনোলজি এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments