ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ৮ আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির ৮০ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৬৪ লাখ ৭৭ হাজার ৬৪৬টি শেয়ার হাতবদল করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১২২.৭০ টাকায় লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ১৩২.৯০ টাকা। কোম্পানিটি ৪ হাজার ৭৭৮ বারে ২২ লাখ ৯১ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬.৯০ টাকা দরে লেনদেন করে। কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৭৬ হাজার ২৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ম্যাকসন্স স্পিনিং, সোনালী পেপার, একমি পেস্টিসাইড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments