ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৫ কোটি ৮৩ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ৭ লাখ টাকার। এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালি লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, সোনালী পেপার, ইস্টার্ন হাউজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments