ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১২ কোটি ৯১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১২ কোটি ২৮ লাখ ২ হাজার টাকার। এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই, সিভিও পেট্রোকেমিক্যাল, ফু-ওয়াং ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিস, জেমিনী সী ফুড, ইউনিক হোটিল এবং খুলনা প্রিন্টিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments