ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকার। এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৬ কোটি ৪৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, খান ব্রাদাস, প্যাসিফিক ডেনিমস, ইয়াকিন পলিমার, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments