
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৮ কোটি ৫ লাখ ৯ হাজার টাকার। এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২৭ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, এসকে ট্রিমস, ফু-ওয়াং ফুডস, ফু-ওয়াং সিরামিক, বিডি থাই এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments