
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ৬৩ লাখ টাকার। এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড ২১ কোটি ২২ লাখ ৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, খুলনা প্রিন্টিং, ওয়েস্টান মেরিন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সি পার্ল বিচ রিসোর্ট এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments