
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ৮৬ লাখ ৯ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ২৪ কোটি ৫৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিস, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments