
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩৯ কোটি ৬১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৫ কোটি ৯ লাখ ৮ হাজার টাকার। এবং দেশবন্ধু পলিমার লিমিটেড ২৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি পার্ল বিচ রিসোর্ট, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments