
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৪৬ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪৩ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকার। এবং বিডি থাই লিমিটেডের ৩৬ কোটি ৬৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং ফুডস, আইএফআইসি, আফতাব অটোমোবাইলস, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বিএসসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments