
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৯৯ কোটি ৩৯ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৬৫ কোটি ৩৪ লাখ ৬ হাজার টাকার। এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪৯ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ব্যাংক, আইএফসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং, আরডি ফুড, আইটিসি এবং এবি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments