
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ১২১ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তৌফিকা ফুডস এন্ড লাভলো আইসক্রিম পিএলসি শেয়ার লেনদেন করেছে ৫০ কোটি ৬২ লাখ ৩ হাজার টাকার। এবং ফরচুন সুজ লিমিটেডের ৪২ কোটি ৪২ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আফতাব অটোমোবাইলস, মালেক স্পিনিং, আইএফসি ব্যাংক এবং এবি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments