
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৪১ কোটি ৮৭ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৬ কোটি ২৯ লাখ ৮ হাজার টাকার। এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আফতাব অটোমোবাইলস, মুন্নু ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, বিএসসি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং জেমিনী সী ফুড পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments