
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩৯ কোটি ৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৪ কোটি ৪৪ লাখ ৭ হাজার টাকার। এবং জেমিনী সী ফুড পিএলসির ২৮ কোটি ৪০ লাখ ৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, ওরিয়ন ইনফিউশন এবং বিডি থাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments