ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৮ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকার। এবং গোল্ডেন হার্ভেস্ট লিমিটেডের ১৫ কোটি ১০ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ, বেস্ট হোল্ডিংস, এস. এস. স্টিল, আলিফ ইন্ডাস্ট্রিস এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments