ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৫ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকার। এবং গোল্ডেন সন লিমিটেডের ২৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি আজিয়াট, গ্লোবাল হেভি কেমিক্যালস এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments