ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৪ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩১ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৯ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকার। এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৪ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, আলিফ ইন্ডাস্ট্রিস, শাইন পুকুর সিরামিক্স, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments