
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি শেয়ার লেনদেন করেছে ২৭ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকার। এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ২৫ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটান্টস, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, আলিফ ইন্ডাস্ট্রিজ, কহিনুর কেমিক্যাল, বীচ হ্যাচারি এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments