
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২ জুন, ২০২৪ তারিখ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ১৩ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার। এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, ফারইস্ট নিটিং এন্ড ডাইং, সেন্ট্রাল ফার্মা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments