ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৩২ লাখ ৮২ হাজার টাকার। এদিকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এমজেএল বাংলাদেশ লিমিটেডের ২১ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, লাভেলো, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments