
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৩ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার। এদিকে ইসলামী ব্যাংক লিমেটেডের ৫৬ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং গ্রামীণফোন লিমিটেডের ৫১ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments