ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ১৫ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার। এদিকে লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং টেকনো ড্রাগস লিমিটেডের ১০ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, এনআরবি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা এবং ক্যাপিটটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments