ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকার। এদিকে ওরিয়ন ফার্মা লিমিটেডের আজ ২১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৯ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, বেস্ট হোল্ডিংস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইসলামী ব্যাংক, ফার ইস্ট নিটিং, ফার্মা এইডস এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments