ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩০ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজ ১২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগস লিমিটেড, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফারইস্ট নিটিং, যমুনা অয়েল, মিডল্যান্ড ব্যাংক এবং প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments