ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৮ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসির আজ ৭ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ৭ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস, ইনভেস্টমেন্ট কর্পোরেশ অব বাংলাদেশ, গোল্ডেন সন, ফাইন ফুডস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ডাগ্রণ সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments